পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন



আগামী ২০ মে (শনিবার) থেকে শুরু হতে যাওয়া গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২২-২৩ এর সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসন।


অত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০ মে দুপুর ১২ টায় অনুষ্ঠিতব্য বি ইউনিটভুক্ত মানবিক শাখার পরীক্ষায় মোট ২,১৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এছাড়া আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে সি ইউনিটভুক্ত বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষায় ৩৫৯ জন এবং আগামী ৩ জুন এ ইউনিটভুক্ত বিজ্ঞান শাখার ১,৬০৯ জন পরীক্ষার্থী অত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে।


ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান জানান, ২০২২-২৩ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে কাজ সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য মেডিকেল টিম কাজ করবে এবং জরুরি এ্যাম্বুলেন্স সেবা ও ফাস্ট এইড সেবা প্রদান করা হবে। এছাড়া বিভিন্ন সেচ্ছাসেবি সংগঠন ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহযোগিতা প্রদান করবে। 


তিনি আরও জানান, পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভ্যান, মোটর সাইকেলসহ সকল প্রকার যানবহন চলাচল নিষিদ্ধ থাকবে। বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বহিরাগত কেউ মোটর সাইকেল ব্যবহার করতে পারবেন না। মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবেনা। কোন প্রকার অস্থায়ী ভাসমান দোকান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্থাপন করা যাবে না।  


উল্লেখ্য, আগামী ২০ মে থেকে গুচ্ছভুক্ত দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।

আরও খবর