আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু

তদন্ত কমিটির দীর্ঘসূত্রিতায় প্রধানমন্ত্রীর স্বর্ণপদক থেকে বঞ্চিত বশেমুরবিপ্রবির কৃষি অনুষদ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনুষদ সমূহের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী ১৭৮ শিক্ষার্থী এবার ‘প্রধানমন্ত্রীর স্বর্ণপদক’ পাচ্ছেন।


বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের ৩৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দেশসেরা এসব শিক্ষার্থীকে পদক প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। ২০১৯ সালে ফলাফল হওয়া এসব শিক্ষার্থীদের পদক দেয়া হচ্ছে। 

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এবার ৪ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন। তবে কৃষি অনুষদের কোনো শিক্ষার্থী পাচ্ছেন না প্রধানমন্ত্রী স্বর্ণপদক। 

জানা গেছে, কৃষি বিভাগের শিক্ষার্থী জেসমিন আক্তার প্রধানমন্ত্রীর স্বর্ণপদক এর জন্য মনোনীত হন। কিন্তু সেই সেশনের ফলাফলে মার্ক টেম্পারিং এর অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রেক্ষিতে তৎকালীন বিভাগের চেয়ারম্যান এইচএম আনিসুজ্জামানকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতির পাশাপাশি গঠন করা হয় তদন্ত কমিটি। বিভিন্ন সময়ে সেই তদন্ত কমিটির সদস্যদের সাথে কথা বলে মার্ক টেম্পারিং এর প্রমাণ পাওয়া গেছে জানানো হলেও প্রায় এক বছরেও তদন্ত কমিটির ফলাফল প্রকাশিত হয় নি,সমাধান হয় নি সে ঘটনারও। ফলে অনুষদের সর্বোচ্চ ফলাফল করে পদকের জন্য মনোনীত হয়েও প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন না কৃষি বিভাগের শিক্ষার্থী জেসমিন আক্তার। আবার মার্ক টেম্পারিং সমস্যা হয়ে থাকলেও নতুন ফলাফল বা এ সংক্রান্ত সমাধান না করার জন্য এই অনুষদের কোনো শিক্ষার্থীই পাচ্ছেন না প্রধানমন্ত্রীর স্বর্ণপদক। 

ক্ষোভ প্রকাশ কৃষি বিভাগ থেকে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থী জেসমিন আক্তার বলেন, আমি আমার জীবনের একটা এতো বড় অর্জন হারালাম। তদন্ত শেষ করে একটা ফলাফল দিলে আমি এ টানাপোড়েন থেকে মুক্তি পেতাম।

এ বিষয়ে একাডেমিক শাখা প্রধান ডেপুটি রেজিস্ট্রার মোঃ নজরুল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীদের সহযোগিতার জন্য সর্বদা প্রস্তুত। সবার নাম আমরা যথাসময়ে যথা নিয়মে ইউজিসিতে পাঠিয়ে দিয়েছি। কৃষি অনুষদের বিষয়ে জটিলতা থাকায় কর্তৃপক্ষের নির্দেশনা না থাকায় একটা নাম পাঠানো যায় নি।

এ বিষয়ে মার্ক টেম্পারিং এর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্য ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ আবু সালেহ বলেন, "আমি পরে যুক্ত হয়েছি। যুক্ত হওয়ার পর মিটিংয়ে যাই নি।"

এ সময় তিনি মিটিংয়ে থাকা অন্যদের সাথে কথা বলার পরামর্শ দেন।

তদন্ত কমিটির সদস্য ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং বাংলা বিভাগের চেয়ারম্যান জাকিয়া সুলতানা মুক্তা বলেন, তদন্ত কমিটির সভাপতি, সদস্য সচিবকে বারবার বলেছি এমনকি আমি উপাচার্যকেও দৃষ্টি আকর্ষণ করেছি,কিন্তু উনারা মিটিং বসান নাই। মোজাহার স্যার চলে গেছেন অনেকদিন হয়েছে, কিন্তু উনারা ইচ্ছাকৃতভাবে গড়িমসি করছেন। 

তদন্ত কমিটির সদস্য ও প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান বলেন, আমরা কয়েকবার মিটিংয়ে বসেছি। সে সময় কিছু তথ্য প্রমাণ পেলেও পরবর্তীতে বিভাগ থেকে তা পাঠানোর কথা বলা হলেও সেটি দীর্ঘসূত্রতা তৈরি করেছে। 

ইচ্ছাকৃত গড়িমসি করা হচ্ছে কিনা এমন প্রসঙ্গে কলা অনুষদের ডিন ও তদন্ত কমিটির সভাপতি আশিকুজ্জামান ভূইয়া বলেন, "এখানে আমি বা সদস্য সচিব বা উপাচার্য গড়িমসি করে লাভ কি? এখানে আরো সদস্য আছে। আমরা আগামী সপ্তাহে মিটিং করবো এ বিষয়ে। "

উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করা সত্বেও ইচ্ছাকৃতভাবে গড়িমসি করা হচ্ছে এমন অভিযোগের বিষয়ে বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন,"ইচ্ছাকৃত গড়িমসি আমরা কেন করবো? উনার চোখ একটা, দুইটা না।"

আরও খবর