নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

দোয়ারাবাজারে শিলাবৃষ্টির তাণ্ডব।

শিলা বৃষ্টিতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার অর্ধশতাধিক গ্রামের সহস্রাধিক টিনের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ, দোকানকোটাসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।


রোববার (৫ মে) বিকেলের শিলাবৃষ্টিতে ঘরের টিনের চালা ছিদ্র হয়ে এ ক্ষয়ক্ষতি হয়। 

গ্রামগুলোর মধ্যে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা,চৌধুরী পাড়া,মৌলারপাড়, কলোনি, নতুন বাঁশতলা, ঝুমগাঁও, পেকপাড়া বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।


কলোনি গ্রামের মাহমুদ আলী জানান, ব্যাপক শিলাবৃষ্টি পড়ে টিনের চালে অসংখ্য বড় বড় ছিদ্র হয়ে গেছে। ছিদ্র দিয়ে ঘর থেকো সাদা আকাশ দেখা যাচ্ছে। একেকটা শিলা (তিন থেকে চারশ গ্রাম ওজন) পাথরের মতো পড়তে থাকে। অনেকের ঘরের ভেতরের মালামাল নষ্ট হয়েছে।



বাঁশতলা গ্রামের কৃষক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়া (৮০) বলেন, আমার বয়সে কোনো দিন এত বড় শিলা দেখিনি। পাথরের আকারের মতো এক একটা শিলা খুব ভয়ঙ্কর ছিলহ।


কনগর বাজারের ব্যবসায়ী আনোয়ার ভূঁইয়া বলেন, টিন দিয়ে তৈরি বাজারের প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির পানিতে মালামাল ভিজে ব্যবসায়ীদের আর্থিক ব্যপক ক্ষতি হয়েছে।


বাংলাবাজার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ভূঁইয়া ও ধন মিয়া বলেন, শিলা বৃষ্টিতে বাঁশতলা অঞ্চলের যেসব বসতঘর টিন দিয়ে তৈরি ছিল তার অধিকাংশ শিলা পড়ে ছিদ্র হয়ে গেছে। ঘরের ভেতর থেকে এখন আকাশ দেখা যাচ্ছে। ওইসব ঘর একেবারেই বসবাসের অনুপোযোগী হয়ে পড়েছে।


বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোসাইন বলেন, আজকের শিলাবৃষ্টিতে বাঁশতলা অঞ্চলের প্রায় সহস্রাধিক টিনের তৈরি স্থাপনার চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। যা বসবাসের অনুপোযোগী হয়ে পড়েছে। আকষ্মিক এ শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে এখানকার নিন্ম আয়ের মানুষ। 

Tag
আরও খবর