জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ

আবদুর রব সজল ধর্মপাশা সুনামগন্জ প্রতিনিধিঃসুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজার এলাকায় সনাতন ধর্মাবলম্বী একটি পরিবারের বসতঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। এর আগে বুধবার দিবাগত রাতেও একই বাড়িতে হামলা ওটলুটপাটের অভিযোগ করা হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার সকাল ৭টার দিকে একদল লোক তাদের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের পর ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় আরাধন দাস, পুষ্প দাস ও সুনুতি দাস আহত হন। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন

ভুক্তভোগী পরিবারের দাবি, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলে আসছে। আরাধন দাস জানান, তাঁর দাদা মহিন দাস ও বেহারী দাস ওই জমির মালিক ছিলেন। পরবর্তী সময়ে আরএস রেকর্ডে বাংলাদেশ সরকারকে জমিটির মালিক দেখানো হয়। ২০২৩ সালে সরকারের সঙ্গে বিরোধের বিষয়ে আদালতে মামলা করে তিনি রায় পেয়েছেন এবং আদালতের রায়ের পর থেকে সেখানে বসবাস করছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, প্রতিপক্ষ কদ্দুস, ফেদ্দৌস ও সফিকের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এ-সংক্রান্ত মামলার নম্বর ১৫৪/২০২৪ এবং ক্রমিক নম্বর ৮৫ বলে তিনি জানান।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কদ্দুস, ফেদ্দৌস ও সফিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। হাদি ইসলামের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর