নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সুনামগঞ্জ ১আসনে রনজিদের নৌকা বিপুল ভোটে জয়ী


ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ-১ আসনে (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার (নৌকা প্রতীক) ৫৪ হাজার ৬শত ৪৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

সুনামগঞ্জ -১  আসনে মোট ভোটার ৪ লক্ষ ৬২ হাজার ৬৯৫। পুরুষ ২ লক্ষ ৩৪ হাজার ৯৮৯ ভোট ও মহিলা ২ লক্ষ ২৭ হাজার ২০১ এবং ৫টি হিজরা ভোট রয়েছে। ৪টি উপজেলার ২৩টি ইউনিয়নের ১৬৮টি ভোটকেন্দ্র রয়েছে। ভোট কক্ষ রয়েছে ১ হাজার ১১টি। এরমধ্যে স্থায়ী ৯৫৫ এবং অস্থায়ী ৫৬টি।

নির্বাচনের শুরু থেকেই এ আসনে ত্রিমূখী লড়াইয়ের আশঙ্কা করা হচ্ছিল। নৌকা,  কেটলী ও ঈগল প্রতীকে মনোনিত এ তিন প্রার্থীর মধ্যে প্রতিযোগিতায় টানটান অবস্থা বিরাজ করছিল।


নৌকা প্রতীক নিয়ে রনজিত ভোট পেয়েছেন ১ লক্ষ ৯৯৮ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন (কেটলী প্রতীক) পেয়েছেন ৪৬ হাজার ৩৫২ ভোট। ঈগল প্রতীকে মনোনিত স্বতন্ত্র প্রার্থী সেলিম আহম্মেদ পেয়েছেন ৪৩ হাজার ৭১০ ভোট। এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ৮ প্রার্থী। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রনজিত সরকার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন (কেটলি), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য মো. সেলিম আহমদ (ঈগল), বাংলাদেশ কংগ্রেসের নবাব সালেহ আহমদ (ডাব), তৃণমূল বিএনপির মো. আশরাফ আলী (সোনালী আঁশ), গণফ্রন্ট’র মো. জাহানুর রশিদ (মাছ), বাংলাদেশ সুপ্রিম পার্টি মো. হারিছ মিয়া (একতারা)। তবে গত ২ জানুয়ারি কেন্দ্রীয় নেতৃবৃন্দের অসহযোগিতার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির মো. আব্দুল মন্নান তালুকদার (লাঙ্গল)।


আবদুর রব সজল 

ধর্মপাশা সুনামগঞ্জ 

০১৭১০০২৩৮৮১

Tag
আরও খবর