নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ধর্মপাশায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা


সুনামগঞ্জের ধর্মপাশায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে দিয়ে সাবেক স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করার পায়তারা করছে বলে সাফায়াত হোসেনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। 

সাবেক স্বামী -স্ত্রী ও সাফায়াত হোসেন ধর্মপাশা  উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চাকিয়াচাপুর গ্রামের বাসিন্দা। 

শনিবার দূপুরে  এ ব্যাপারে সুবিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নিলী বেগমের  সাবেক স্বামী নূরুল হুদা। 

সংবাদ সম্মেলনর লিখিত অভিযোগে জানা যায়,

নূরুল হুদা নিলী বেগম ও সাফায়ত হোসেন     ।  ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা। একই গ্রামের সাফায়াত হোসেনের সাথে নূরুল হুদার পূর্ব শত্রুতা ছিল। সাফায়াত হোসেন একজন চিহ্নিত জোয়াড়ী।

নিলী বেগম ও নূরুল হুদা একে ওপরের সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিল। এ বন্ধুত্বের সম্পর্কের জের ধরে  নিলী বেগমের পরিবারের লোকজনকে ভূল বুঝিয়ে বিভিন্ন প্ররোচনা দিতে থাকে একই গ্রামের সাফায়াত হোসেন সহ ময়না মিয়া ও তুষার। প্ররোচিত হয়ে এক পর্যায়ে নিলী বেগমের বাড়িতে আটক করে বেধরক মারধর করে জোরপূর্বক বিয়ে করতে বাধ্য করা হয় নূরুল হুদাকে।

পরে কিছুদিন যেতে না যেতেই নিলী বেগম নিজ স্বইচ্ছায় আদালতের মাধ্যমে তালাক দেয় নূরুল হুদাকে। 

বর্তমানে তালাক হওয়া স্ত্রীকে দিয়ে  বিভিন্ন প্রকারের মানহানিকর মামলা করার ভয় দেখিয়ে নূরুল হুদার নিকট বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা দাবী করে আসছে সাফায়াত হোসেন, ময়না মিয়া ও তুষার।

এ বিষয়ে নিলী বেগম বলেন, নূরুল হুদার সাথে তার বিয়ে হওয়ার মতো এমন কোন সম্পর্ক ছিলনা। জোরপূর্বক নূরুল হুদাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল। সাফায়াত হোসেন, ময়না মিয়া ও তুষার এ ব্যাপারে তার পরিবারকে প্ররোচিত করেছে বলে  জানান নিলী বেগম।

সাফায়াত হোসেন বলেন, উভয় পরিবারের সম্মতিক্রমে তার উপস্থিতিতে বিবাহ হয়। 

বর্তমানে নূরুলহুদাকে কোন রকমের হুমকি দেননি বলে জানান।

স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, উভয় পরিবারের সম্মতিতে বিবাহ হয়। পরে বিবাহ বিচ্ছেদের ঘটনাও জানেন তিনি।


Tag
আরও খবর