নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

হাওরে বোরো ধানের বীজতলা প্রস্তুতে ব্যস্ত কৃষকেরা

অন্তর ( Contributor )

প্রকাশের সময়: 24-11-2023 04:15:14 pm

হাওরে বোরো ধানের বীজতলা প্রস্তুতে ব্যস্ত কৃষকেরা

বর্ষায় যে জমি হাওরের পানির নিচে তলিয়ে বিশাল আকৃতির জলাশয়ের রুপ নেয় হেমন্তের শুরুতে হাওরের সেই পানি বিলীন হয়ে কৃষিজমি আবাদের জন্য ভাসতে শুরু করে।

বর্ষায় হাওরের যে কৃষক অলস সময় পার করে হেমন্তে সেই কৃষকের মধ্যেই দেখা যায় কর্মচঞ্চলতা।


সুনামগঞ্জের ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নের কৃষকেরা ব্যস্ত বীজতলা প্রস্তুতে।

বিভিন্ন গ্রামে ঘুরে দেখা যায় কৃষকেরা এলাকা ভিত্তিক দিনক্ষণ টিক করে বীজতলায় সবাই একসাথে বীজবপন করে।

অঙ্কুরিত এ বীজ বপনকে আঞ্চলিক ভাষায় ‘জালা’ নামে ডাকা হয়।


গত মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বৌলাম গ্রামের কৃষকদের বীজতলা পরিদর্শন করে দেখা গেল অন্তত ২০০ জন কৃষক ভোরের আলো ফোঁটার আগেই হালকা কুয়াশায় বীজতলায় ঝাঁকে ঝাঁকে আবাল বৃদ্ধ সবাই মিলে মাথায় ডুলি (অঙ্কুরিত বীজ বহনের পাত্র) করে অঙ্কুরিত বীজ বপনের মহা উৎসবে ব্যস্ত।

এ যেন হাওরপাড়ের মানুষের কর্মব্যস্ততার আনন্দের আরেক অঘোষিত উৎসব।

স্বানীয় কৃষক মো: আল আমিন বলেন,

প্রতিবছর আমরা সকলেই হেমন্তের শুরুতে পুরা এলাকাবাসী এক হয়ে এক সাথে জালা (বীজধান) ফালাই। এ বছর আমরা ব্রি-৮৯ ব্রি-২৮ ও ব্রি-২৯ ধানের বীজ রোপন করছি।


আরেক কৃষক রফিকুল ইসলাম (৪৫)বলেন ” হাওর অঞ্চলের একটাই হসল (ফসল), এইডা অইলো বৈশাখকিয়া (বৈশাখী) বোরো হসল। এই হসলের দাই(জন্য) আমরা অগ্রয়নের (অগ্রহায়ন) হইলা (প্রথম) সপ্তায় বুরো ধানের জালা (অঙ্কুরিত বীজ) ফালতাছি ( বপন করা)। ”

বৈশাখ মাসকে সামনে রেখেই হাওর অঞ্চলের বীপতলায় সচারাচর বোরো ধানের হাইব্রিড জাত ব্রি -২৮, ব্রি ২৯ ধানের অঙ্কুরিত বীজ বপন করা হয়।

তবে এ বছর তারা ব্রি-৮৯ ধানের বীজও রোপন করছে।

হাওরে পাহাড়ি পানির ঢল আসার পূর্বেই কৃষক যাতে বৈশাখ মাসের মধ্যেই বোরো ফসল কর্তন করে ঘরে তুলতে পারে এই লক্ষ্যেই কৃষকদের বীজতলা প্রস্তুতের ধূম।

Tag
আরও খবর