নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে তৃতীয় লিঙ্গের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছেন এসআই সজীব দেব রায়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে তৃতীয় লিঙ্গের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছেন এসআই সজীব দেব রায়।

তাহিরপুর থানাধীন ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে রয়েছেন তিনি। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ক্যাম্প কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় যেকোনো ধরনের অপ্রীতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানালে চৌকস পুলিশ কর্মকর্তার আহ্বানে সায় দেন তৃতীয় লিঙ্গের নেতৃবৃন্দরা।

দেশের পর্যটন খাতের অন্যতম স্থান ট্যাকেরঘাট শহীদ সিরাজ লেক সহ উল্লেখযোগ্য বিভিন্ন স্পটে অনন্য ভূমিকা রাখার জন্য তৃতীয় লিঙ্গের নেতৃবৃন্দ প্রতিশ্রুতি বদ্ধ হন।

গত ২১ সেপ্টেম্বর এই ক্যাম্পের দায়িত্বভার বুঝে নেন এসআই সজীব দেব রায়। ২১ অক্টোবর এক মাস পূর্তি উপলক্ষে তৃতীয় লিঙ্গের নেতৃবৃন্দের সাথে মানবিক এ সভা হয়। এর আগে ১৯ অক্টোবর মধ্যরাতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে বস্ত্র পরিধান করিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন এই কর্মকর্তা।

উপজেলার শ্রীপুর বাজারে জুয়া-মাদক অভিযান পরিচালনা শেষে ফেরার পথে মানসিক এই ভারসাম্যহীন নারীর সামনে পড়েন এই কর্মকর্তা। তাৎক্ষণিক নতুন বস্ত্র ক্রয় করে তাকে পড়িয়ে দেন। এমন দৃশ্যটি দেখে উপস্থিত জনতা অঘোষিতভাবে ওই কর্মকর্তাকে মানবিকতার আলো হিসেবে আখ্যা দিয়েছেন।

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনায় তৃতীয় লিঙ্গের সমতা প্রতিষ্ঠা লক্ষ্যে উপস্থিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দিয়ে আর্থিক অনুদান প্রদান করেন চৌকস এই পুলিশ কর্মকর্তা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তাহিরপুর থানার এসআই আহমেদুল আরেফিন, বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাহুয়া আক্তার স্বর্নালী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক রাজু আহমেদ রমজান, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার, ভাটি বাংলার প্রখ্যাত বাউল আবুল কালাম সহ তৃতীয় লিঙ্গের নেতৃবৃন্দ।

Tag
আরও খবর