নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ধর্মপাশায় প্রাথমিক শিক্ষা অবস্থায় নাজুক


দেশব্যাপী শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তন আর আধুনিকায়ন হলেও সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার হাওরাঞ্চলে প্রাথমিক শিক্ষার অবস্থা অত্যন্ত নাজুক। হাওরাঞ্চলের  প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত অধিকাংশ শিক্ষক  তাদের ছেলেমেয়েদের ভালোমানের শিক্ষা প্রতিষ্ঠানে লেখা পড়া করার সুবাদে সুবিধাজনক এলাকা নেত্রকোনা জেলাশহর ও মোহনগঞ্জ পৌরশহরে অবস্থান করছেন। কিছু সংখ্যক শিক্ষক ধর্মপাশা উপজেলা সদরে ও বসবাস করছেন। নিজ নিজ কর্মস্থল থেকে দূরে  অবস্থান করায় সময়মত  বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারছেন না। এমন অভিযোগের শেষ নেই। নেত্রকোনা থেকে অনুমান ৩০ কিলোমিটার দূরত্বে মোহগঞ্জ আসেন ট্রেন যোগে তারপর ৪ কিলোমিটার দূরত্বে ধর্মপাশা উপজেলা শহর। ধর্মপাশা হতে ৫ কিলোমিটার দূরত্বে কান্দাপাড়া থেকে নৌকা যোগে হাওরাঞ্চলের নিজ নিজ কর্মস্থল বিদ্যালয়ে পৌঁছাতে অনেকের দুই ঘন্টা আবার অনেকের তিন ঘন্টা সময়ের প্রয়োজন হয়। এমন অবস্থায় ইচ্ছে থাকলেও সময় মত বিদ্যালয়ে পৌঁছানো সম্ভব হয়না। তাছাড়া ঝড় বাদলের দিনে হাওরে নৌকা যোগে কোথাও আসা যাওয়া মোটেও সম্ভব হয় না। দীর্ঘ পথ বিভিন্ন যানবাহনে যাতায়াত করে ক্লান্তি কাটতে না কাটতেই দূরে অবস্থানকারী শিক্ষকগণ নির্দিষ্ট সময়ের ঘন্টা দুয়েক পূর্বে  বিদ্যালয় ত্যাগ করেন বলে জানা গেছে।  শুষ্ক মৌসুমে হাওরাঞ্চলে রাস্তা না থাকায় যাতায়াত করতে হয় মেঠো পথ ধরে। মেঠো পথে একমাত্র মোটরসাইকেল ছাড়া যাতায়াত করা সম্ভব হয়না। তখন নির্দিষ্ট সময়ে কর্মস্থলে পৌঁছানো মোটেও সম্ভব হয়না।
প্রাথমিক  শিক্ষাক্ষেত্রে জটিল সমস্যা থাকার পরও  দেখভাল করার জন্য উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় তদারকি ব্যবস্থার ক্ষেত্রে  কর্তৃপক্ষের উদাসীনতা রয়েছে বলেও অভিযোগ রয়েছে সুধী সমাজের। সরকারি নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবীদের নিজ কর্মস্থলে থাকার নির্দেশ রয়েছে, কিন্তু অনেক শিক্ষক এই নির্দশনা অমান্য করে নেত্রকোনা জেলায় অবস্থান করছে। সেই কারনে হাওরাঞ্চলের শিক্ষার মান উন্নয়ন হচ্ছে না।

ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস বলেন, সরকারি নিয়ম অনুযায়ী কর্মস্থানে থাকতে হবে, অন্য জেলায় থাকার সুযোগ নেই। স্কুলে অনুপস্থিত থাকলে লিখিত অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শীতেষ চন্দ্র সরকার বলেন, সরকারি আইন অনুযায়ী কোন সরকারি চাকরিজীবী কর্মস্থলের বাহিরে বা অন্য জেলায় ছুটি না নিয়ে থাকার সুযোগ নেই। আমি নিজে বিভিন্ন স্কুল পরিদর্শন করছি, এব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Tag
আরও খবর