নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ধর্মপাশায় ভারতীয় চিনিসহ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়কসহ দুইজন আটক

 সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় চোরাই পথে নিয়ে আসা ভারতীয় চিনি বুঝাইকৃত হ্যান্ডট্রলি সহ উপজেলা যুবদলের সাবেক  আহবায়ক মোহাম্মদ আলী(৫৪) ও সুলতান মিয়া (৫৩) নামে দুই  চোরাকারবারিকে আটক করেছে ধর্মপাশা থানা পুলিশ।

মোহাম্মদ আলী ধর্মপাশা উপজেলার যুবদলের সাবেক আহ্বায়ক ও সেলবরস ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত সাদত আলীর ছেলে। সুলতান মিয়া পাইকুরাটি ইউনিয়নের হাওর রাজাপুর গ্রামের মৃত ছোবহান তালুকদারের ছেলে।

ধর্মপাশা থানার বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে গত রাত  ১২ টার সময় ভারতীয় চিনি বোঝাইকৃত হ্যান্ডট্রলি সহ ধর্মপাশা সোনালি ব্যাংকের   সামনের রাস্তায় এ দুই চোরাকারবারিকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, চোরাই পথে নিয়ে আসা ভারতীয় চিনি বাদশাগঞ্জ বাজার হতে একটি হ্যান্ডট্রলি বুঝাই করে ধর্মপাশা বাজার  অভিমুখে নিয়ে আসছে  এমন খবর পেয়ে  সুনামগঞ্জ জেলার ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আলী ফরিদ এর নেতৃত্বে এলাকায়  চোরাচালান  প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা কালে ধর্মপাশা সোনালি ব্যাংকের সামনের রাস্তায় চিনি বুঝাইকৃত হ্যান্ডট্রলিসহ ধর্মপাশা উপজেলা যুবদলের সাবেক  আহ্বায়ক মোহাম্মদ আলী ও সুলতান মিয়া নামে দুই চোরাকারবারিকে আটক করা হয়।এ সময় ৩০ টি বস্তায় থাকা ১ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের ১৩২৫ কেজি ভারতীয় চিনি ও বহনকারী হ্যান্ডট্রলিটি জব্দ করা হয়েছে।

ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার  মোঃ আলী ফরিদ আহমেদ জানান,   আসামীদ্বয় ভারতীয় চিনি চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনয়ন করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় তাহাদের বিরুদ্ধে ধর্মপাশা থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে



Tag
আরও খবর