শেরপুরে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১২ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ২৮ আগস্ট বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং কাম-কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সরকার হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় এ প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্বনির্ভরতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করবে।” অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সিহাব বিন আমিনসহ অন্যান্য কর্মকর্তা।
১৩ ঘন্টা ১০ মিনিট আগে
১৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে