নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতীতে এসডিএফ গ্রাম সমিতির সভাপতিসহ চারজনের বিরুদ্ধে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) পরিচালিত শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মানিককুড়া গ্রাম সমিতির সভাপতি মমেনা বেগমসহ চারজনের বিরুদ্ধে প্রায় ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, সমিতির জীবিত ও মৃত সদস্যদের নামে গোপনে ঋণ উত্তোলন করে দীর্ঘদিন কিস্তি পরিশোধ চালু রাখা হলেও প্রকৃত সদস্যরা বিষয়টি জানতেন না। সম্প্রতি অতিরিক্ত কিস্তির চাপ সৃষ্টি হলে ঘটনা ফাঁস হয়ে যায়। এ নিয়ে ভুক্তভোগী সদস্য ও স্থানীয়রা সভাপতি মমেনা বেগমের বাড়ি ও সমিতির কার্যালয় ঘেরাও করলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। ভুক্তভোগী সদস্যরা অভিযোগ করে বলেন, এনজিও কর্মকর্তাদের অনিয়ম ও অর্থ আত্মসাতের কারণে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান তারা। এ প্রসঙ্গে এসডিএফ ঝিনাইগাতী উপজেলা শাখার ক্লাস্টার অফিসার হারাধন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর