নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতীতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে উপজেলা প্রশাসনের নৌকা প্রদান

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর ও বারোমারী গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা লাঘব হলো। বর্ষা মৌসুমে মহারশী নদীর পানিবৃদ্ধির কারণে এ দুই গ্রামের শিক্ষার্থী ও এলাকাবাসী যাতায়াতে নানামুখী সমস্যার মুখে পড়তেন। নৌকা না থাকায় শিশুদের স্কুলে যাওয়া ব্যাহত হতো, এমনকি অসুস্থ রোগীদেরও চিকিৎসা নিতে বিলম্ব হতো। এই কষ্টের কথা জানিয়ে এলাকাবাসী উপজেলা প্রশাসনের কাছে আবেদন করলে দ্রুত সাড়া মেলে। ২১ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল আনুষ্ঠানিকভাবে গ্রামবাসীর হাতে একটি নতুন নৌকা তুলে দেন। নৌকা হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা রজব আলী, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলী, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নৌকা পেয়ে এলাকাবাসী আবেগাপ্লুত হয়ে বলেন, “আমরা শুধু কষ্টের কথা জানিয়েছিলাম, ভাবিনি এত দ্রুত সমাধান আসবে। ইউএনও স্যার নৌকা দিয়ে আমাদের বড় উপকার করলেন।” এ সময় ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “মানুষের কষ্ট কমানোই সরকারের কাজ। ওই দুই গ্রামের শিক্ষার্থী, এলাকাবাসী ও অসুস্থ রোগীদের চলাচলের দুর্ভোগ কমাতেই এই নৌকা প্রদান করা হয়েছে।”

Tag
আরও খবর