শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের হলদীবাটা গ্রামের অটোরিকশা চালক আসাদুলের দীর্ঘদিনের একটি মাটির জরাজীর্ণ ঘরের একাংশ ১৪ আগস্ট বৃহস্পতিবার ধসে পড়ে। এমন সংবাদের ভিত্তিতে প্রাথমিক অবস্থায় আসাদুলের পাশে দাঁড়ালেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। তিনি তাৎক্ষণিক চাল, ডাল, তৈল, চিনিসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করেন। আসাদুলের রয়েছে এক স্ত্রী ও মেয়ে সন্তান।
ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আশা করছি, তার পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবে।” স্থানীয়রা ইউএনও’র এ মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন।
১৩ ঘন্টা ১০ মিনিট আগে
১৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে