নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে জেলা পর্যায়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত

শেরপুরে “টাইফয়েড টিকাদান কর্মসূচি-২০২৫” বাস্তবায়ন বিষয়ক জেলা পর্যায়ের এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ, গ্যাভি-সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম মোহাই মোনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় স্বাস্থ্য খাতের অংশীদারগণ, সরকারি কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা টাইফয়েড প্রতিরোধে কার্যকর টিকাদান কার্যক্রমের কৌশল ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা নির্ধারিত সময়ে সবাইকে টিকা গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, ৯ মাস থেকে ১৫ বছর বয়সের সন্তানদের জন্য আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম। বিনামূল্যে এ ভ্যাকসিন গ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।

Tag
আরও খবর