নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সৌরভ চত্বরের ফলক উন্মোচন: অনিচ্ছাকৃতভাবে উপস্থিত আওয়ামী লীগ নেতাকে দ্রুত গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে ৫ আগস্ট (মঙ্গলবার) জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ সৌরভ চত্বরের ফলক উন্মোচন করা হয়। এ সময় শহীদ সৌরভের পরিবারের পক্ষ থেকে তাদের আত্মীয় সরোয়ার হোসেনকে নিয়ে আসায় তিনি ফটোসেশনে উপস্থিত হন। পরে ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা আলোচনা হয়। ঘটনার পরপরই উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের যৌথ উদ্যোগে দ্রুত অভিযান চালিয়ে সরোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। বুধবার (৬ আগস্ট) দুপুরে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। বিষয়টি নিয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল স্পষ্ট করে বলেন, “ওই ব্যক্তি সম্পর্কে আমি কিছুই জানতাম না। শহীদ সৌরভের বাবা তাকে নিয়ে এসেছিলেন। আমার অজান্তেই ঘটনাটি ঘটেছে।” স্থানীয় সূত্রে জানা গেছে, শহীদ সৌরভের পিতা সোহরাব আলী ও সরোয়ার হোসেন মামাতো-ফুপাতো ভাই। পারিবারিক আমন্ত্রণেই সরোয়ার ওই অনুষ্ঠানে এসেছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের আয়োজিত কোনো সরকারি অনুষ্ঠানে কোনো বিতর্কিত ব্যক্তি যাতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে ভবিষ্যতে আরও সতর্কতা জোরদার করা হবে।

Tag
আরও খবর