নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন প্রশাখা’র দুই দশক পূর্তি উদ্‌যাপন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন প্রশাখা’র দুই দশক পূর্তি উদ্‌যাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সম্মাননা প্রদান, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে প্রশাখা’র সভাপতি শশাংক রায় শঙ্করের সভাপতিত্বে নাজমুল হাসান রাজু ও রহমত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের পরিবেশবিদ ও সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া। এছাড়াও আলোচনায় অংশ নেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল করিম ও ডা. সাইফুল আমিন মুক্তা, শিকড় ঝিনাইগাতীর সভাপতি আব্দুল আওয়াল, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলী, কর কমিশনের পরিদর্শক আমিনুল ইসলাম আকাশ, প্রশাখার উপদেষ্টা শিক্ষক মাসুদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুম বিল্লাহ, ইউপি সদস্য ও সাংবাদিক জাহিদুল হক মনিরসহ অন্যান্যরা। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “আমি ঝিনাইগাতীতে যোগদানের পর স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাখা’র বেশ কয়েকটি মানবিক কার্যক্রমে অংশ নিযেছি। দীর্ঘদিন যাবৎ সংগঠনটি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করে আসছে। এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।” অনুষ্ঠানের অংশ হিসেবে বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দুই দশক পূর্তির আয়োজন সমাপনী করা হয়।

Tag
আরও খবর