নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ

শেরপুরের ঝিনাইগাতীতে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” অনুষ্ঠানে অংশ নিয়েছে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন, জুলাই আন্দোলনের যোদ্ধারা, শহীদ পরিবারবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ ২৬ জুলাই শনিবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানীর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক রোস্তম আলীর সঞ্চালনায় সকাল ১০টায় ভার্চুয়ালি শেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। অনুষ্ঠানে উপস্থিত সকলেই জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং জাতি গঠনে দুর্নীতি ও বৈষম্যহীন একটি মানবিক সমাজ নির্মাণের শপথ নেন। এছাড়াও ২১ জুলাই ২০২৫ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা ও আহত দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের একটি প্রামাণ্য ভিডিওচিত্রও প্রদর্শিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আজম, জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উপস্থিত সবাই জুলাই পুনর্জাগরণের চেতনায় সমাজ বিনির্মাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও জুলাই পুনজাগরণ উপলক্ষে সেবা মেলা উদ্বোধন করা হয়।

Tag
আরও খবর