নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অধিকার নিশ্চিতকরণে ঝিনাইগাতীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অধিকার নিশ্চিতকরণে প্রমোটিং রাইটস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট থ্রু ইনিসিয়েটিভ অব পিপলস্ (প্রিপ) স্থানীয় সরকারের স্থায়ী কমিটিতে সকল জাতির অংশগ্রহণ নিশ্চিতের জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই ২০২৫ শনিবার হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডি)-এর আয়োজনে ও ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)-এর সহায়তায় উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদ হল রুমে ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামানের সভাপতিত্বে ও কোচ পরিচালনা কমিটির যুব ও শিক্ষা বিষয়ক সম্পাদক মিথুন কোচের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের পরিবেশবিদ ও সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনউদ্যোগ শেরপুরের আবুল কালাম আজাদ, সিপিবি নেতা সোলায়মান আহমেদ, কোচ সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রয়েল কোচ, গ্রাম কমিটির সভাপতি অরুণ চন্দ্র কোচ। এছাড়াও সভায় স্বাগত বক্তব্য রাখেন, আইপি আইইডি শেরপুর জেলার ফেলো সুমন্ত বর্মন। বক্তারা বলেন, স্থানীয় সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে সকল জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব না থাকলে প্রকৃত অর্থে গণতন্ত্র ও সমঅধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। তাঁরা এ বিষয়ে সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিক উদ্যোগ কামনা করেন। প্রধান অতিথি রাজিয়া সামাদ ডালিয়া বলেন, “স্থায়ী কমিটিতে সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হলে শুধু প্রতিনিধিত্বই নয়, অংশীদারিত্বও বাড়বে—যা একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক শাসনের পূর্বশর্ত।” সভায় সমতল জনগোষ্ঠীর নারী-পুরুষগণ উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর