নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

উপজেলা প্রশাসন ও ‘ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী রফিকুল পেলেন অটোরিকশা

শেরপুরের ঝিনাইগাতীতে শারীরিক প্রতিবন্ধী রফিকুল (৫৫) কে একটি অটোরিকশা উপহার দিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি’। ১৬ জুলাই বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে অটোরিকশাটি তার হাতে তুলে দেওয়া হয়। রফিকুল ইসলাম উপজেলার হাতীবান্দা ইউনিয়নের ঘাগড়া কবিরাজপাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে প্যাডেল রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও সাম্প্রতিক সময়ে শারীরিক প্রতিবন্ধকতার কারণে তা চালানো কঠিন হয়ে পড়ে। পরিবারের চার সদস্যের ভরণপোষণে চরম সংকটে পড়েন তিনি। রফিকুলের এই মানবেতর জীবনের কথা জানতে পেরে পাশে দাঁড়ায় ‘ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি’ সংগঠনের প্রতিনিধি আতিকুর রহমান খান ও তার সহকর্মীরা। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তর, খান ফাউন্ডেশন, ভয়েস অব ঝিনাইগাতী, গোল্ডেন কো-অপারেটিভ, ডোনেট ২০টাকা, আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি), ঝিনাইগাতী হেল্পলাইন ও বিউটি অব ঝিনাইগাতীসহ আরও কয়েকটি সংগঠন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলী, খান ফাউন্ডেশনের চেয়ারম্যান সুজন খান, গোল্ডেন কো-অপারেটিভ-এর প্রতিনিধি মামুন মিয়া, ডোনেট ২০টাকা হাসিব আল তুহিন, ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিনিধি জাহিদুল হক মনির, ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি সংগঠনের প্রতিনিধি আতিকুর রহমান খান, ঝিনাইগাতী হেল্পলাইন-এর প্রতিনিধি মোরাদ হোসেন (চান), আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) সংগঠনের প্রতিনিধি আশিকুর রহমান, বিউটি অব ঝিনাইগাতীর প্রতিনিধি নিবির আল দিন ও সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ। অটোরিকশা পেয়ে আবেগাপ্লুত রফিকুল বলেন, “এই উপহার আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এখন পরিবার নিয়ে একটু ভালোভাবে চলতে পারবো। যারা পাশে দাঁড়িয়েছেন, তাদের জন্য দোয়া করি।” আয়োজকরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই তারা এই উদ্যোগ নিয়েছেন এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে।

Tag
আরও খবর