নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুরের ঝিনাইগাতীতে মাইক্রোবাসচাপায় তিন মাদ্রাসাছাত্র নিহত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মাইক্রোবাসের চাপায় তিন মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। ১৩ জুলাই রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—বড় রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে মো. সাকিবুল (৯), মো. জহুরুল মিয়ার ছেলে মো. জাকারিয়া (১০) ও মো. সাহেব আলীর ছেলে মো. আমিন (৯)। তারা সবাই রাংটিয়া মারকাযুত ত্বাকওয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা শেষে হেঁটে বাড়ি ফিরছিল তিন শিশু। পথে রাংটিয়া এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। জেলা সদর হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আমিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়। শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিকা আফরিন প্রমা বলেন, “দুইজন হাসপাতালে আনার আগেই মারা যায়। আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হলে পথেই তার মৃত্যু হয়।” ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন জানান, “দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Tag
আরও খবর