নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতীতে রাতে অবৈধ বালু পরিবহনের দায়ে আরিফ নামে একজনের ১০ দিনের কারাদণ্ড, আটক মাহিন্দ্র ও অটোভ্যান

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আবারও রাতের আঁধারে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে চললো ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এবার আটক হলেন মো. আরিফ (২০) নামে এক যুবক, ওই যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল। ১১ জুলাই শুক্রবার রাত আড়াইটা থেকে ভোর সাতটা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের বগাডুবি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে আরিফকে বালু পরিবহনের সময় হাতেনাতে আটক করা হয় এবং আদালতের রায়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে আরও তিনটি অটোভ্যান এবং একটি বালু বোঝাই মাহিন্দ্র ট্রাক্টর জব্দ করা হয়েছে। এর আগে, ১০ জুলাই বৃহস্পতিবার বিকেলে কাংশা ইউনিয়নের আয়নাপুর এলাকায় অভিযান চালিয়ে সোমেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার, কয়েকশ মিটার পাইপ ও বাঁশের তৈরি একটি টাওয়ার ধ্বংস করে উপজেলা প্রশাসন। উল্লেখ্য, চলতি বছরের ৮ এপ্রিল জেলা প্রশাসনের জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অনুমোদনে শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সকল বালুমহাল বিলুপ্ত ঘোষণা করা হয়। তবুও স্থানীয় প্রভাবশালী কিছু সিন্ডিকেট এখনো রাতের অন্ধকারে নদ-নদী, খাল ও গারো পাহাড়ের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে দিন-রাত অভিযান পরিচালনা করছে। অভিযানে সহায়তা করেছেন থানা পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মচারী এবং আনসার সদস্যরা। ইউএনও আশরাফুল আলম রাসেল জানান, “নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই পদক্ষেপ অব্যাহত থাকবে। সরকারি সম্পদ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি, যারা আইন ভাঙবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” উপজেলায় এমন ধারাবাহিক অভিযান সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াবে এবং অবৈধ বালু উত্তোলন রোধে কার্যকর ভূমিকা রাখবে বলেই আশা করছেন স্থানীয় প্রশাসন।

Tag
আরও খবর