নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুরে জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

শেরপুরে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার ৫ উপজেলা ও ৪ শহর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একইসাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের দ্বন্দ্ব-বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে বিএনপির উপজেলা ও শহর কমিটি গঠনের উপর গুরুত্বারোপ করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, সাবেক আহ্বায়ক মো. হযরত আলী, বর্তমান সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, যুগ্ম আহ্বায়ক মো. ফজলুর রহমান তারা, শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, প্রকৌশলী মো. ফাহিম চৌধুরী, মো. আবু রায়হান রূপন, মো. কামরুল হাসান ও সাইফুল ইসলাম প্রমুখ। বর্ধিত সভায় নবগঠিত জেলা বিএনপির অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও সদস্যগণ উপস্থিত ছিলেন। সভা শেষে কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলাশ। সাংবাদিকদের তিনি বলেন, “সভায় সর্বসম্মতিক্রমে জেলার বিএনপির উপজেলা ও পৌর শহর বিএনপির নয়টি ইউনিটের কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্রুত এসব ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। নতুন কমিটিতে দলের ত্যাগী, দায়িত্বশীল, পরিচ্ছন্ন ইমেজের অধিকারী নেতারাই স্থান পাবেন। কোনো চাঁদাবাজ, দখলবাজ, অবৈধ বালু ব্যবসায়ী, চোরাকারবারি, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করে নাই—এমন কেউ স্থান পাবে না।” গত ৫ জুন অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে আহ্বায়ক এবং এ বি এম মামুনুর রশিদ পলাশকে সদস্যসচিব করে কেন্দ্র থেকে শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটির এটিই ছিল প্রথম বর্ধিত সভা।

Tag
আরও খবর