নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে নবজাতক কন্যা শিশু চুরি

শেরপুর পৌর এলাকার বটতলাস্থ বেসরকারি ইউনাইটেড হাসপাতাল থেকে তিন দিন বয়সী এক কন্যা শিশু চুরির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। আর এ ঘটনায় শিশুটির পিতা-মাতা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, পৌর এলাকার চাপাতলী মহল্লার গোশত ব্যবসায়ী মো. ফিরোজ মিয়ার স্ত্রীকে সিজারিয়ান অপারেশন করার জন্য ২৬ জুন বুধবার বিকেলে ওই হাসপাতালে ভর্তি করা হয় এবং যথারীতি ওই রাতেই ফিরোজ মিয়ার স্ত্রী আবেদা সিজারের মাধ্যমে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। তখন থেকেই ফিরোজের মাসহ তার দুজন আত্মীয় তাদের সাথে অবস্থান করছিলো। ঘটনাক্রমে একজন অজ্ঞাত মহিলা তাদের সাথে সখ্যতা তৈরি করে। সে বলে তার এক আত্মীয় এই হাসপাতালে ভর্তি আছে এবং গত শুক্রবার থেকে তাদের রুমে নানা উসিলায় অবস্থান করতে থাকে। পরে ২৮ জুন শনিবার সকাল সাড়ে ৯টায় শিশুটির মা বাথরুমে গেলে এবং একই সময় অন্য স্বজনরা বাইরে থাকার সুযোগে ওই মহিলা বোরখা পরে নবজাতক শিশুটিকে নিয়ে পলায়ন করে। ঘটনার পর ওই কক্ষের সামনের সিসিটিভি ক্যামেরা নষ্ট ছিল বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সন্দেহ আরও বেড়ে যায়। তারা অভিযোগ করেন এ ঘটনার সাথে হাসপাতাল কর্তৃপক্ষের যোগসাজশ রয়েছে। পরে বাইরের একটি সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় বোরখা পরিহিত ওই মহিলা শিশুটিকে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করছে। এ ঘটনার পর শিশুটির মা-বাবাকে হাসপাতালে তীব্র আর্তনাদ করতে দেখা যায়। পরে শিশুটির পিতা ফিরোজ মিয়া জানান, হাসপাতাল কর্তৃপক্ষ আমার মেয়েকে উদ্ধারের ব্যবস্থা না করলে আমি আইনি পদক্ষেপ নিবো। এ ঘটনায় হাসপাতালের পরিচালক দিদারুল ইসলাম দিদার জানান, অজ্ঞাতনামা মহিলাটি তাদের রুমে অবস্থান করছে এরকম কোন অভিযোগ তারা আমাদের কাছে করেননি। তবে এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব। এ ঘটনায় শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Tag
আরও খবর