নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শ্রীবরদীর কাকিলাকুড়া ইউনিয়নে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় ও স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। ৪ জুন বুধবার কাকিকুড়া ইউনিয়ন পরিষদে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ মূলসুরকে কেন্দ্র করে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হামিদ উল্লাহ তালুকদার, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, ১নং ওয়ার্ড মেম্বার মো. আলমগীর হোসেন, ২ নং ওয়ার্ড মেম্বার মো. শামীম আহমেদ জুয়েল, মহিলা মেম্বার মোছা. ছাহারা বেগম, কারিতাস সীডস্ কর্মসূচির উপজেলা সমন্বয়কারী মি সত্যজিৎ মৃ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিতাস সিডস এর মাঠ সহায়ক সুলভ দফো। এর আগে সকালে এক বর্ণাঢ্য র‍্যালি ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে খঞ্চেপাড়া বাজার হয়ে আবার ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়। আলোচনা শেষে ৭৫ জন এসআরজি সদস্য, কিশোরী সংলাপ ও সংলাপ ফোরামের কিশোরীদের একটি করে আম্রপালি ও আমরা গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও পরিবেশ দিবসের লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে ৮৬ জন এসআরজি সদস্য, কিশোরী সংলাপ ও সংলাপ ফোরামের কিশোরীরা অংশগ্রহণ করে। উল্লেখ্য প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। পরিবেশ রক্ষার সচেতনতা এবং নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে সারা বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়।

Tag
আরও খবর