নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুর ও শ্রীবরদীতে কারিতাসের উদ্যোগে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উদযাপন

কারিতাস সীডস কর্মসূচির মযাদাপূর্ন ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন প্রকল্পের শ্রীবরদী ও শেরপুর সদর উপজেলার আয়োজনে “মাসিক বান্ধব পৃথিবীর জন্য একসাথে কাজ” এই মূলসুরকে কেন্দ্র করে মাসিক স্বাস্থ্যবিধি দিবস উদযাপন করা হয়েছে। 


২৮ মে ২০২৫ বুধবার শেরপুর সদর উপজেলার লসমনপুর ইউনিয়নের ছোটঝাউয়েরচর উচ্চ বিদ্যালয়ে ও শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও বিদ্যালয়ে স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষার্থীদের সাবান বিতরণ করা হয়।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিকের ২ জন স্বাস্থ্যকর্মী, কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, ইলসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুরুজ্জামানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বিদ্যালয়ের শিক্ষার্থী, সংলাপ ও সংলাপ ফোরামের কিশোরীদের অংশগ্রহণে মাসিক স্বাস্থ্যবিধি দিবস উদযাপনে স্বাস্থ্য কর্মী, প্রধান শিক্ষক, সীডস কর্মসূচির স্টাফবৃন্দ উপস্থিত ছাত্রী, কিশোরীদের ঋতুকালীন কি কি স্বাস্থ্যবিধি মানতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক, ঋতুকালীন যত্ন ও করণীয় দিক শিক্ষার্থীদের সাথে সহভাগিতা করেন।


দিবস উদযাপনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমন্বয়কারী সত্যজিত মৃ, ফিল্ড ফ্যাসিলিটেটর তিলোত্তমা রিছিল, সুলভ দফো, সুবল ম্রং ও রনু নকরেক। দিবস উদযাপন শেষে স্কুলের শিক্ষার্থীদের জন্য স্যানেটারি ন্যাপকিন উপহার দেওয়া হয়। শিক্ষার্থীদের জন্য একটি করে সাবান বিতরণ করা হয়।

আরও খবর