নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদসহ এক কারবারি গ্রেফতার

শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্ধারুপাড়া গ্রামে ২৩ মে শুক্রবার রাত ৯টার দিকে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় এমসি ডোয়েল মদসহ মনির হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারি মনির হোসেন নালিতাবাড়ী উপজেলার বারোমারী উত্তর আন্ধারুপাড়া গ্রামের জনৈক জামাল উদ্দিনের ছেলে। এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই কামরুজ্জামানের নেতৃত্বে শুক্রবার রাত ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্ধারুপাড়া শান্তির মোড়ে জনৈক সুলতান মিয়ার চা-পানের দোকানের পাশে মাদক কারবারি মনির হোসেনকে একটি বস্তায় ভরা ৮০ বোতল মদসহ আটক করে। পরে মাদক কারবারি মনির হোসেন ডিবি পুলিশের কাছে এক স্বীকারোক্তিতে জানিয়েছে সে ওই মদ গুলো ঢাকায় পাচারের উদ্দেশ্যে দূরপাল্লার গাড়ির জন্য ওই স্থানে অপেক্ষা করছিল। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ওসি) সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ২৪ মে শনিবার নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার দুপুরে ধৃত মাদক কারবারি মনির হোসেনকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

Tag
আরও খবর