নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গজনী বিটের আওতাধীন দরবেশতলা নামক এলাকায় বন্য হাতির আক্রমণে আজিজুর রহমান আকাশ (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ২০ মে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান আকাশ দরবেশতলা এলাকার আব্দুল হাকিমের ছেলে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, পাকা বোরো ধানক্ষেত পাহারা দেওয়ার সময় খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসা বন্য হাতি আজিজুর রহমান আকাশকে পায়ে পিষ্ট করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। বন বিভাগের গজনী বিটের বনরক্ষী মো. সায়েদুল ইসলাম জানান, কয়েকদিন ধরেই বন্য হাতির দল খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে এসে গজনী এবং আশপাশের এলাকায় বিচরণ করছিল। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই বন্য হাতির দল লোকালয়ে নেমে আসে। রাতের আঁধারে বন্য হাতির দল ধানক্ষেতে নেমে তাণ্ডব চালালে ক্ষেতের ধান রক্ষায় হাতি তাড়াতে অন্য কৃষকদের সাথে সেখানে যান কৃষক আজিজুর রহমান আকাশ। সে সময় হাতির দলের একটি হাতি আকাশকে তাড়া করলে তিনি পিছলে পড়ে যায়। উত্তেজিত হাতিটি তাকে পায়ে পিষ্ট করলে নাড়িভুঁড়ি বের হয়ে জ্ঞান হারান কৃষক আকাশ। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag
আরও খবর