শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর ফাকরাবাদ, শালচূড়া ও দিঘীরপাড় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ১৬টি টাওয়ারসহ পাইপ ও অন্যান্য সরঞ্জামাদি ধ্বংস এবং অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক ও ২টি মাহিন্দ্র জব্দ করা হয়েছে। ৮ মে ২০২৫ বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল। জানা গেছে, এক শ্রেণির কিছু অসাধু বালু ব্যবসায়ী নিয়মকানুন ভঙ্গ করে নিষিদ্ধ বালুমহাল থেকে বালু উত্তোলন করে আসছে। এরই প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থ রক্ষায় ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১৫ ঘন্টা ২১ মিনিট আগে
১৭ ঘন্টা ৭ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ৮ মিনিট আগে