শেরপুরের ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ৪ মে রবিবার ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল ওই ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করেন।
বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলো আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী (রোল নং: ৭৩১৩৩৩ ও ৯০৯৩৭৮) এবং বনগাঁও জনতা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী (রোল নং: ৭৩২৭৩৫)।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল জানান, পরীক্ষা চলাকালীন সময়ে কোনো শিক্ষার্থী নকলের সাথে জড়িত থাকাটা কোনো ভাবেই কাম্য নয়। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরবর্তী পরীক্ষাগুলো সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
১৬ ঘন্টা ৩২ মিনিট আগে
১৮ ঘন্টা ১৮ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ৫ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে