নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতীর মরিয়মনগরে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগরে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে নিরীহ আদিবাসী জনগণের বিরুদ্ধে মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল ২০২৫ বুধবার মরিয়মনগর মিশন গেইট এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বারুয়ামারী, দুধনই, ভাটপাড়া, ভারুয়া ও গজারীকুড়া গ্রামের গারো আদিবাসী জনগণ। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সেনা সদস্য সজল ম্রং এর পিতা সুবীর গান্ধাই মাদকাসক্ত অবস্থায় সড়কে আহত হলে, সেই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য মরিয়মনগরের নিরীহ আদিবাসীদের ওপর দোষ চাপিয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন আহতের স্ত্রী প্রতিমা মৃ। এতে একাধিক ব্যক্তিকে অযথা হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন ভুক্তভোগীরা। এ অবস্থায় তারা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধের দাবি জানান। সংবাদ সম্মেলনে এলাকার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২০ এপ্রিল স্টার সানডে প্রোগ্রাম শেষে সুবীর গান্ধাই নামে এক আদিবাসী অতিরিক্ত মদপান করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়। তাকে স্থানীয় আদিবাসী ছাত্র যুবকরা উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বারুয়ামারী গ্রাম কাউন্সিলের সেক্রেটারি উইলিয়াম চিরান, টিডব্লিউএ-এর সাবেক চেয়ার‍ম্যান মি. আলফন্স চিরান, প্রত্যক্ষদর্শী মি. রুবেন নকরেক, বাগাছাস-এর সাবেক সভাপতি রনু নকরেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল মাহমুদ। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো থানায় কোনো মামলাই রেকর্ড করা হয়নি।

Tag
আরও খবর