মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কারিতাস মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদ্‌যাপন করা হয়েছে। “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”-এই প্রতিপাদ্য বিষয়কে সাথে নিয়ে ৮ মার্চ শনিবার ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুম, ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ, ভারুয়া সরকারি স্কুল মাঠ প্রাঙ্গণ, নওকুচি প্রি স্কুলে র‍্যালি ও আলোচনা সভা ও পথনাটক প্রদর্শন করা হয়। ঝিনাইগাতী উপজেলার পরিষদ হলরুম অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে র‍্যালি, আলোচনা সভা ও পথনাটক প্রদর্শনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, ইউপি সদস্য জেসমিন আক্তার, গোলাপ হোসেন, উপেন বর্মন, মহিলা মেম্বার তৃনলা ম্রং, ইউপি সদস্য মহিদুল ইসলাস, আহম্মদনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা বেগম, ভারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিসেস লিজা চিরান, সন্ধাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শিমু জান্নাত যুথি। এছাড়াও কারিতাস সীডস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. ওসমান গনি, ঝিনাইগাতী উপজেলা সমন্বয়কারী অনন্যা সাংমাসহ লিয়া হাগিদক, বেবী অমিতা সাংমা, প্রান চিরান ও সালসেং সাংমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী ও কন্যার প্রতি নির্যাতন একটি সমস্যা। সহিংসতা বিভিন্ন রূপে দেখা যেতে পারে। শারীরিক নির্যাতন, যৌন নির্যাতন, মানসিক নির্যাতন, অর্থনৈতিক নির্যাতন, সাংস্কৃতিক নির্যাতন, এসমস্ত নির্যাতন উত্তরণে নারী ও মেয়েদের সচেতন হতে হবে। আন্তর্জাতিক নারী দিবস আমাদের সবাইকে স্মরণ করিয়ে দেয় যে নারীর ক্ষমতায়ন ছাড়া কোন জাতি উন্নতি সম্ভব নয়। তাই সবাই মিলে একটি সমাজ গড়ে তুলি যেখানে নারী পুরুষ সমানভাবে সম্মানিত হবে। উক্ত দিবস উদযাপনে এসআরজি সদস্য ও ৭টি সংলাপ কেন্দ্রের কিশোরীরা বাল্যবিবাহ, মাদক, যৌতুক নিয়ে পথ নাটক প্রদর্শন করেন। উক্ত অনুষ্ঠানে মোট ৪৩৩ জন সদস্য অংশগ্রহণ করে।

Tag
আরও খবর