মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরের ঝিনাইগাতীতে মাইক্রোবাস ভর্তি ভারতীয় চোরাই পণ্যসহ আটক ৩

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে চোরাই পথে আসা হায়েস মাইক্রোবাস ভর্তি ভারতীয় পণ্যসহ এক নারী পাচারকারীসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। ৩ মার্চ সোমবার সকালে উপজেলা সদর বাজারের থানামোড় এলাকায় তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে ঢাকা জেলার বক্তারপুর এলাকার আবুল হোসেনের ছেলে মায়ারুল ইসলাম (৩৫), তার স্ত্রী পোড়াবাড়ি এলাকার সুরুজ মিঞার মেয়ে সুমি আক্তার মৌসুমি (২৫) ও হাইস গাড়ির চালক নড়াইল জেলার লোহাগড়া থানার নাওয়া গ্রামের মৃত সৈয়দ রওশানের ছেলে সৈয়দ মাহমুদ রিয়াদ সাগর (৪৩)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১ টার দিকে একটি সাদা রঙের হাইস মাইক্রোবাসে করে চোরাই পথে আসা ভারতীয় পণ্য পাচারের গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল ওয়াহাবের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল সদর বাজারের থানামোড়ে অভিযান চালিয়ে গাড়িটি আটক করে। পরে গাড়িতে তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মূল্যমান শাড়ি কাপড়, ফেইসওয়াস ও স্যান্ডেল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। জানা গেছে, আটককৃত নারীসহ ২ চোরাকারবারি সিন্ডিকেট সদস্য ও বেদে সম্প্রদায়ের লোক। উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই বেদে পল্লীতে তাদের আত্মীয়স্বজন রয়েছে। এ সুবাদে দীর্ঘদিন থেকে বেদে পল্লী থেকে তারা চোরাচালানির ব্যবসা পরিচালনা করে আসছিল। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমীন বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর