মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইগাতীতে তারুণ্যের উৎসব উপলক্ষে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় তিনি বলেন, ‘তারুণ্যের উৎসবে তরুণদের খেলাধুলার মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী খানের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রোস্তম আলী, শরীরচর্চা শিক্ষক হারুন অর রশিদ, সদর ইউপি সদস্য জাহিদুল হক মনিরসহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের ফাইনালে নলকুড়া ইউনিয়নকে হারিয়ে ঝিনাইগাতী সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ। এ ভলিবল টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে ঝিনাইগাতী সদর ইউনিয়ন, নলকুড়া ইউনিয়ন, মালিঝিকান্দা ইউনিয়ন ও ধানশাইল ইউনিয়ন। এর আগে তারুণ্যের উৎসব উপলক্ষে ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

Tag
আরও খবর