মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২ ডিসেম্বর সোমবার সকাল ১০টার দিকে একই গোষ্ঠীর জেঠা আঃ সালাম (৬০) ও ছেলে রঞ্জু (২৬) কর্তৃক ওয়াসিম (২৬) নামে এক সেনা সদস্যকে দা দিয়ে গলায় কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। নিহত সেনা সদস্য ওয়াসিম শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের জনৈক আবুল হাসেমের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে সেনা সদস্য ওয়াসিমদের সাথে তার আপন জেঠা আঃ সালাম গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এদিকে গত কয়েকদিন পূর্বে ওই সেনা সদস্য ওয়াসিম তার কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে আসেন। সোমবার সকালে ওয়াসিম তাদের খেতে ধান কেটে বাড়ি যাবার সময় জেঠা আঃ সালাম ও জেঠাতো ভাই রঞ্জু ধারালো দা দিয়ে ওয়াসিমকে গলায় কোপ দেয়। পরে আহত ওয়াসিমকে আত্মীয় স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শেরপুর সেনা ক্যাম্পের মেজর তাওসিফ সেনা সদস্যদের নিয়ে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ছুটে যান এবং পরে নিহত সেনা সদস্য ওয়াসিমের গ্রামের বাড়িতে যান। এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক সঙ্গীয় ফোর্সসহ জেলা সদর হাসপাতাল মর্গে নিহত ওয়াসিমের মৃতদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag
আরও খবর