মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে বৈদ্যুতিক ফাঁদে বন্যহাতির মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের মধুটিলা ইকোপার্কের বাতকুচি টিলাপাড়া এলাকায় খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা একটি বন্যহাতির বিদ্যুতের ফাঁদে পড়ে মৃত্যু হয়েছে। পাকা ধানক্ষেত রক্ষায় কৃষকদের পাতা বিদ্যুতের ফাঁদে বিদ্যুতায়িত হয়ে হাতিটি মারা গেছে বলে বনবিভাগ ও স্থানীয় এলাকাবাসীরা ধারণা করছেন। ৩১ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে একটি জেনারেটর জব্দ এবং শহীদুল ইসলাম (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। শেরপুর জেলার সহকারী বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খান বন্যহাতির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিদ্যুতের ফাঁদেই হাতিটির মৃত্যু ঘটেছে। এটি একটি মাদি হাতি, বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর হবে। মৃত হাতিটির ময়নাতদন্ত শেষে ঘটনাস্থলেই মরদেহ মাটিচাপা দেওয়া হবে। এ ঘটনায় বন্যপ্রাণী হত্যার মামলা করা হবে। বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই ৪০ থেকে ৫০টি বন্যহাতির একটি দল খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে এসে নালিতাবাড়ীর সীমান্ত গ্রামগুলোতে পাকা আমন ধানক্ষেতে হানা দিয়ে আসছিলো। এলাকার কৃষকরা ক্ষেতের ফসল রক্ষায় হাতির দলকে নানাভাবে তাড়ানোর চেষ্টা করে। বৃহস্পতিবার সন্ধ্যায়ও বন্যহাতির একটি দল বাতকুচি এলাকায় নেমে আসলে কয়েকজন কৃষক ফসল রক্ষায় ধানক্ষেতে জেনারেটরের বৈদ্যুতিক সংযোগ দেওয়া তার ফেলে রাখে। এর মধ্যেই রাত ১০টার দিকে একটি বন্যহাতি মৃত্যুর সংবাদ পাওয়া যায়। পরে খবর পেয়ে বনবিভাগের লোকজন ও স্থানীয়রা ঘটনাস্থলে যান। এসময় তারা দেখতে পান মৃত হাতিটিকে ঘিরে আছে আরও অন্তত ২৫ থেকে ৩০টি সঙ্গী বন্যহাতি। স্থানীয় পরিবেশবিদ দেবদাস চন্দ বাবু বলেন, ইতঃপূর্বেও এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে, বনবিভাগ, বিদ্যুৎ বিভাগ, ওয়াইল্ড লাইফকে এ বিষয়ে আমরা গত বছর নাম ঠিকানা জানিয়ে ছিলাম, কিন্তু তারা কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য জোড় দাবি জানাচ্ছি।

Tag
আরও খবর