মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরের শ্রীবরদীতে শিক্ষকসহ সহোদর ২ ভাইকে হত্যার প্রতিবাদে আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

শেরপুরের শ্রীবরদীতে মসজিদের চাঁদা নিয়ে শিক্ষকসহ সহোদর ২ ভাইকে হত্যার প্রতিবাদে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর রোববার সকাল ১১টায় উপজেলার ভায়াডাঙ্গা বাজারের প্রায় এক কিলোমিটার সড়কের দু’পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভায়াডাঙ্গা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক, স্থানীয় বাসিন্দা শাকিল আহমেদ, নিহত শিক্ষক শরিফুল ইসলামের স্ত্রী কাজল, অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেয়ে শষী খাতুন, নিহত লিটনের স্ত্রী সাজনী, রাণীশিমুল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মীর রুকনুজ্জামান লাখো প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, তুচ্ছ ঘটনায় শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন গত ২৪ আগস্ট সকালে লোকবল নিয়ে হামলা চালিয়ে ইউনিয়ন শ্রমিক দলের নেতা লিটন মিয়া ও তার ছোট ভাই মালাকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনার পর তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় লিটন মিয়া। ঘটনার ১৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিক্ষক শরিফুল ইসলাম। ওই ঘটনায় থানায় আলতাফ হোসেন শিরাসহ ৩৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামিরা গ্রেফতার না হওয়ায় নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়, টেংগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীশিমুল বালিকা উচ্চ বিদ্যালয়, রানীশিমুল দাখিল মাদ্রাসা, সীমান্ত শিশু নিকেতন কিন্ডার গার্ডেন, হালিমা আহসান টেকনিক্যাল কলেজ, শাহজালাল কেজি ও ভায়াডাঙ্গা মিলিটারি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর