মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর সংঘর্ষে নিহত ২

শেরপুর জেলা শহরের পৌরসভার গৌরীপুর ও খোয়ারপাড় মহল্লার মধ্যে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই মহল্লাবাসীর সংঘর্ষে দুইজন নিহত এবং আহত হয়েছে অন্তত ২০ জন। এ সময় খোয়ারপাড় এলাকার কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ৯ সেপ্টেম্বর সোমবার রাত ৯টার দিকে শুরু হওয়া দুই তিন ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতরা হলেন- জেলা শহরের গৌরীপুর মহল্লার মৃত হাফেজ আজাহার আলীর ছেলে ট্রফি চালক আশরাফুল আলম মিজান (৩৫) ও একই মহল্লার মিন্টু মিয়ার ছেলে আরিফুল ইসলাম শ্রাবণ (৩২)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শেরপুর জেলা শহরের গৌরীপুর ও খোয়ারপাড় মহল্লার দুই দল কিশোরের মধ্যে তুচ্ছ ঘটনার বিষয় নিয়ে শাপলা চত্বরে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাতে দুই মহল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে রাত ৯টার দিকে দুই মহল্লার বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় গৌরীপুর মহল্লার ট্রলি চালক আশরাফুল আলম মিজানকে খোয়ারপাড় শাপলা চত্বর এলাকার প্রতিপক্ষের লোকজন তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এদিকে খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের দুই দল তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সেনাবাহিনী এবং পুলিশ ওই এলাকায় টহল দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে মৃত্যুর ঘটনায় এলাকা উত্তেজনা বিরাজ করছে। অপরদিকে গুরুতর আহত আরিফুল ইসলাম শ্রাবণ শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ ব্যাপারে শেরপুর সদর থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag
আরও খবর