মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে র‍্যাবের অভিযানে বিদেশি মদসহ তিন মাদক কারবারি গ্রেফতার

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র‍্যাব সদস্যরা ২ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর জেলার সীমান্তঘেষা ঝিনাইগাতী উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে শালচূড়া আলহাজ্ব এস.এম.এ ওয়াজেদ নাইম মডেল কলেজের সম্মুখ সীমান্ত সড়কে ৩৭ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন– ঝিনাইগাতী উপজেলার ডাকাবর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. ফারুক আহম্মেদ (৩২), নয়াগাঁও গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. সাকিল মিয়া (২৮) ও ঝিনাইগাতী ১নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মজিদের ছেলে মো. শাহিনুর ইসলাম (২৮)। এক গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক-এর নেতৃত্বে সঙ্গীয় র‍্যাব ফোর্স সোমবার গভীর রাতে ঝিনাইগাতী উপজেলার শালচূড়া আলহাজ্ব এস.এম.এ ওয়াজেদ নাইম মডেল কলেজ গেটের সম্মুখ পাকা সড়কের পার্শ্বে মাদক পাচারকালে অপেক্ষারত ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি কার্টুনে রক্ষিত ৩৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক মূল্য ১ লক্ষ ২৩ হাজার টাকা। এ ব্যাপারে র‍্যাব-১৪ কর্তৃপক্ষ গ্রেফতারকৃত মাদক কারবারিদের ঝিনাইগাতী থানায় সোপর্দ করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল।

Tag
আরও খবর