মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্রীবরদী উপজেলায় অংশগ্রহণমূলক গণতন্ত্র, শান্তি ও সামাজিক সম্প্রীতি বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদী উপজেলায় আস্থা প্রকল্পের অংশগ্রহণমূলক গণতন্ত্র, শান্তি ও সামাজিক সম্প্রীতি বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট সকালে শ্রীবরদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর হল রুমে উপজেলা যুব ফোরাম শ্রীবরদীর আয়োজনে এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। আস্থা প্রকল্প শেরপুর এর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুব ফোরাম এর যুগ্ম আহ্বায়ক মো. শামীম মিয়া। নাগরিক সংলাপে বক্তারা বর্তমান সময়ে সামাজিক সম্প্রীতি, শান্তি ও অংশগ্রহণমূলক গণতন্ত্র বিষয়ে তাদের চিন্তাভাবনা তুলে ধরেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই সম্প্রীতি অটুট রাখতে দেশের সকল নাগরিকদের বিশেষ করে যুব সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ এই সময়ের পরে দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন। নাগরিক সংলাপে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মেহেদী হাসান, শ্রীবরদী পৌরসভা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা, ইমামদের প্রতিনিধি মো. শাহিন, আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, নারী উদ্যোক্তা সানজিদা জেরিন, যুব ফোরাম সদস্য জিনিয়া আক্তার, কাওসার মিয়া প্রমুখ। বর্তমান সময়ে এই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রাসঙ্গিক বিষয়ের মিটিং আয়োজন করায় বক্তারা যুব ফোরাম ও আস্থা প্রকল্পকে ধন্যবাদ জানান। দুপুরে একই ভেন্যুতে উপজেলা যুব ফোরাম এর সক্রিয়করণ বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব ফোরাম সদস্যদের আবাসিক প্রশিক্ষণ ও পরবর্তী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

Tag
আরও খবর