মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইগাতীতে পূজা উদ্‌যাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করলেন বিএনপি নেতা আবু সালেহ

শেরপুরের ঝিনাইগাতীতে পূজা উদ্‌যাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিএনপি নেতা খোন্দকার মো. আবু সালেহ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নিতে ২০ আগস্ট মঙ্গলবার বিকেলে কাংশা ইউনিয়নের বিষ্ণুপুর চরণতলা এলাকার পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে কালীমন্দির প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শ্রী পিজুস চন্দ্র মোদকের সভাপতিত্বে ও শ্রী কৃষ্ণ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার মো. আবু সালেহ। এসময় খোন্দকার মো. আবু সালেহ বলেন, ‘দেশের সংখ্যালঘু সম্প্রদায় ভালো নেই। ৫ আগস্টের পর থেকে তাদের ওপর অত্যাচার-নির্যাতন হচ্ছে। এরই প্রেক্ষিতে শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের নির্দেশে বিষ্ণুপুর, নাচনমহুরী ও চরণতলা কালীমন্দিরসহ এলাকার সংখ্যালঘুদের বাড়ি-ঘর রাত জেগে পাহারা দিচ্ছে ওই এলাকার বিএনপি নেতৃবৃন্দ। সব ধর্মের মানুষ এদেশে নির্বিঘ্নে থাকবে– এটাই আমাদের প্রত্যাশা। এ প্রত্যাশা পূরণেই কাজ করবে বিএনপি।’ এসময় উপস্থিত ছিলেন, কাংশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন মেহেদী, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিস্টার আলী, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি নুরে আলম, বিএনপি নেতা রায়হান, আইয়ুব আলী, ফরহাদ, মাইনুল, খোন্দকার মো. বারদুন আল বারাদী, আনসার সদস্য মনিরুজ্জামান এরশাদসহ উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

Tag
আরও খবর