মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিমুলতলী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের ধানহাটি মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। এতে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ। উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক, ছাত্রদলের আহ্বায়ক মো. আরেফিন সোহাগসহ অন্যান্য নেতাকর্মীগণ। এসময় বিএনপি নেতা শামীম মোস্তফা, ইদ্রিস আলী হিরু, রেজাউল করিম রেফাজ, কেএম আবু সালেহসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি’র নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। বিএনপি নেতৃবৃন্দরা বলেন, বিগত ১৬ বছর দেশটাকে নৈরাজ্যের আখড়া হিসেবে তৈরি করেছিল আওয়ামী লীগ সরকার। ছাত্র জনতার প্রতিবাদে মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছে দেশের মানুষ।

Tag
আরও খবর