মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুর সদর থানার ধ্বংসকৃত স্থাপনা পরিদর্শন ও অফিসার ফোর্সদের সাথে মতবিনিময় করলেন ডিআইজি শাহ আবিদ হোসেন

কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকে সামনে রেখে গত ৫ আগস্ট একদল দুর্বৃত্ত শেরপুর সদর থানায় আক্রমণ করে আসবাবপত্র ও মূল্যবান জিনিস এবং মালখানায় রক্ষিত মামলার জব্দকৃত আলামত লুটপাট শেষে ওইসব স্থাপনায় অগ্নিসংযোগ ও ধ্বংস করে দেয়।


এতে করে সদর থানার সকল সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এছাড়াও সেইদিন অফিসার ও ফোর্স নিরাপদ আশ্রয়ের জন্য শেরপুর পুলিশ লাইন্সে চলে যায়। পরবর্তীতে ৯ আগস্ট ওইসব অফিসার ও ফোর্স সীমিত পরিসরে সদর থানায় কাজে যোগদান করেন। এদিকে ১৩ আগস্ট মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. শাহ আবিদ হোসেন বিপিএম (বার) পিপিএম শেরপুর সদর থানার ধ্বংসকৃত স্থাপনা পরিদর্শন করতে আসেন। এসময় তিনি শেরপুর সদর থানার অফিসার ফোর্স এবং জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ফোর্সদের সাথে এক মতবিনিময় করেছেন।


এসময় তিনি বলেন, আন্দোলন চলাকালে এবং উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি বর্ষণ বা হত্যা না করার জন্য তাদের ধন্যবাদ জানান। এছাড়াও তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশে আরো বলেন, আগামীতে দৃঢ় মনোবল, সাহসী ভূমিকা পালন এবং পেশাদারিত্ব সঠিকভাবে পালন করতে ও জনগণের মাঝে ভালো সেবা প্রদানের পরামর্শ দেন। এসময় অন্যান্যদের মধ্যে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার), শেরপুর জেলার পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান, সদর থানার সেকেন্ড অফিসার (এসআই) হাসিবুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও খবর