মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুর পুলিশ সুপার কার্যালয়ে সীমিত পরিসরে সদর থানার কার্যক্রম শুরু

সারাদেশে কোটা আন্দোলনকে ইস্যু করে এক শ্রেণির দুর্বৃত্তরা থানায়, সরকারি স্থাপনা, বেসরকারি স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ধ্বংসযজ্ঞ এবং অগ্নি সংযোগ করে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি সাধিত করেছে। এসব ঘটনায় বাদ যায়নি শেরপুর সদর থানাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িও। এরই ধারাবাহিকতায় ও পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ৫ আগস্ট সোমবার শেরপুর সদর থানায় আক্রমণ করে সেখানে ব্যাপকভাবে লুটপাট, গুরুত্বপূর্ণ কাগজ ও ফাইলপত্র এবং মামলার নথি সহ সকল কক্ষে অগ্নি সংযোগ করেছে এবং এতে করে এক ধ্বংসযজ্ঞে সেখানে আজ মৃতপূরীতে পরিণত হয়েছে। এ অবস্থায় সদর থানার সকল দৈনন্দিন কার্যক্রম ও সেবা বন্ধ হয়ে যায়। এসময় অফিসারসহ কনস্টেবলরা নিরাপদ আশ্রয়ের জন্য পুলিশ লাইন্সে চলে যায়। দেশে ৮ আগস্ট বৃহস্পতিবার অন্তবর্তীকালীন সরকার গঠনের পর সারাদেশের সকল থানায় পুলিশ অফিসার ও ফোর্সদের স্ব-স্ব থানায় কাজে যোগদানের নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় ১০ আগস্ট শনিবার থেকে শেরপুর পুলিশ সুপার কার্যালয়ের নীচ তলার বিভিন্ন কক্ষে সীমিত পরিসরে সদর থানার কার্যক্রম শুরু করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিআইও-১ মো. জাহাঙ্গীর আলম। এদিকে ঝিনাইগাতী, শ্রীবরদী, নালিতাবাড়ী ও নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, তাদের স্ব-স্ব থানার কার্যক্রম স্বাভাবিক ও চলমান রয়েছে বলে এমনটাই জানিয়েছেন।

Tag
আরও খবর