মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি’র আনন্দ সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা বিএনপি’র উদ্যোগে প্রায় দেড় যুগ পর আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলা সদরের রাজমনি হোটেল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সভাপতি, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এছাড়াও সমাবেশে অন্যান্যদের মধ্যে কাংশা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, নলকুড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান, ধানশাইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, বিএনপি নেতা আব্দুল মান্নান হিরা, ছামিউল হক সাদা, ছাত্র নেতা  শামিম মোস্তফা, আরেফিন সোহাগ, স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান বিপ্লব, যুবনেতা মাসুম বিল্লাহ, কৃষক দলের সভাপতি সুলতান মাহমুদ, উপজেলা বিএনপি’র মহিলা নেত্রী জেবুননেছা হক কোহিনুরসহ অনেকেই বক্তব্য রাখেন।


বক্তারা সকল প্রকার সহিংসতা ও অগ্নিসংযোগ, সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুরের নিন্দা জানান। সেইসাথে বাংলাদেশকে সুন্দর ভাবে সাজাতে সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে আনন্দ মিছিল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদের রুহের মাগফেরাত কামনাসহ আহতদের দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। আনন্দ সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আরও খবর