মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে পুলিশ কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মচারী ব্যানারে চলতি অনির্দিষ্টকালীন কর্মবিরতির অংশ হিসেবে শেরপুরেও অধস্তন পুলিশ কর্মচারীদের কর্মবিরতি,  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট বুধবার দুপুরে শেরপুর পুলিশ লাইনে পুলিশের এসআই, এএসআই, নায়েক ও কনস্টেবল পদের প্রায় সাড়ে ৮০০ পুলিশ সদস্য কর্মবিরতির অংশ হিসেবে পুলিশ লাইনের ভেতর এ বিক্ষোভ-সমাবেশ করে। এসময় আন্দোলনকারী পুলিশ সদস্যরা জানান, ‘রাজনৈতিক প্রভাব মুক্ত পুলিশ চাই’ সহ ১১ দফা দাবি উঠেছে পুলিশ সংস্কারের। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মস্থলে ফিরে যাবেন না বলে জানায় তারা। সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের আন্দোলনে হত্যার শিকার পুলিশ সদস্যদের বেওয়ারিশ লাশ হিসেবে দাফন না করে তাদের লাশ পরিবারের সদস্যদের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি উঠেছে। সেই সাথে পুলিশের বিসিএস ক্যাডার কর্মকর্তারা রাজনৈতিক প্রভাব থেকে নিজেরা সুবিধা ভোগ করে যাচ্ছে। মরতে হচ্ছে নিরীহ অধস্ত পুলিশ সদস্যদের। নিগৃহীত হতে হচ্ছে সমাজের চোখে। পরিবারের সদস্যরাও আতঙ্কে ঘর থেকে বের হতে পারছে না। তাই তারা তাদের দাবিগুলো না মানা পর্যন্ত কর্মস্থলে ফিরে যাবেন না বলে এমনটাই ঘোষণা দেন। এসময় শেরপুর পুলিশ লাইনে আন্দোলনকারী সমন্বয়ক সাব্বির বলেন, পুলিশের ব্রিটিশ আইন রহিত করে স্বাধীন বাংলাদেশের আইন প্রতিষ্ঠার মাধ্যমে পুলিশকে স্বাধীন অর্থাৎ রাজনৈতিক মুক্ত রেখে সংস্কারের মাধ্যমে পুলিশকে সত্যিকারের জনগণের বন্ধু হিসেবে রূপান্তরিত করা হোক। তিনি আরো জানায়, ঢাকা রাজারবাগ পুলিশ লাইন থেকে এসআই (নিরস্র) মোঃ আব্দুল্লাহ হাসান এর নেতৃত্বে এই আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়ে গতকাল থেকেই অনির্দিষ্টকালীন কর্মবিরতি শুরু হয়। আমরা তাদের অনুসারী হয়ে শেরপুরেও আজ থেকে এই কর্মবিরতি শুরু করেছি। উল্লেখ্য বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী সরকারের পদত্যাগের পর শেরপুরে কিছু দুষ্কৃতিকারী শহরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাসা-বাড়ি ও দোকানপাটে হামলা চালায়। সেই সাথে জেলা কারাগার এবং শেরপুর সদর থানা ভাঙচুর ও লুটপাট করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

Tag
আরও খবর