নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। এসময় পচা-বাসি খাদ্য রাখা ও হোটেলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখার দায়ে ঝিনাইগাতী সদর বাজারের মেইন রোডের আড্ডা হোটেল, অবকাশ হোটেল ও সাদিক হোটেলকে ২ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ১৫ জুলাই সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে সব হোটেল ও রেস্তোরাঁকে লাইসেন্স সংগ্রহ ও নবায়ন করার জন্য পরামর্শ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সতর্ক করে দেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২২ ঘন্টা ৩২ মিনিট আগে
১ দিন ১৮ মিনিট আগে
২ দিন ৫ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪ দিন ২৩ ঘন্টা ১৯ মিনিট আগে