মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ঢেউটিন, নগদ টাকার চেক ও শুকনো খাবার বিতরণ

শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম-এর নির্দেশনায় ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে পাহাড়ি ঢলে ঝিনাইগাতী সদর ইউনিয়নের দিঘীরপাড় পালপাড়ায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ঢেউটিন, নগদ টাকার চেক ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ৩ জুলাই ২০২৪ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ঢেউটিন, নগদ টাকার চেক ও শুকনো খাবার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান ও সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেনসহ উপকারভোগীগণ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৩ জনকে ৬ ব্যান্ডেল ঢেউটিন, ৬ হাজার টাকা করে ১৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও ৪ জনের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। উল্লেখ্য, ২ জুলাই মঙ্গলবার টানা বর্ষণ ও মহারশী নদীর পাহাড়ি ঢলে উল্লেখিত ব্যক্তিদের বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতি হয়। এরই প্রেক্ষিতে এ ঢেউটিন, নগদ অর্থের চেক ও শুকনো খাবার বিতরণ করা হয়। 

Tag
আরও খবর