মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইগাতীতে প্রশাখা’র আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মেধাবী অন্বেষণ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে প্রশাখা’র আয়োজনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কলেজ পর্যায়ে মেধাবী অন্বেষণ, স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন বুধবার বিকেলে ঝিনাইগাতী মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী কল্যাণ সমিতির হল রুমে প্রশাখা’র সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে ও প্রশাখা’র সাধারণ সম্পাদক কাজল মিয়ার সঞ্চালনায় এ সংবর্ধনা, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে মোবাইলে বক্তব্য রাখেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রশাখা’র অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবং পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার ঝিনাইগাতীর কৃতি সন্তান রোকনুজ্জামান খান, ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলীসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। ওই সময় বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ৪৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ৫ জন এবং স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় উত্তীর্ণ ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতার বিষয় ছিল, “সামাজিক মূল্যবোধের অবক্ষয়ই-কিশোর অপরাধের জন্য দায়ী”। উল্লেখ্য, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এ সংগঠনটি, ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ঝিনাইগাতী উপজেলায় রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান, বিতর্ক ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, গণিত উৎসব, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস মুখি করতে শতভাগ উপস্থিতি পুরস্কারসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং রোগ সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

Tag
আরও খবর