মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভারতীয় মদসহ এক কারবারি গ্রেফতার

শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চালিয়ে শেরপুর সদর উপজেলার তাতালপুর বাজার এলাকায় ১০ জুন সোমবার রাত সোয়া ১২টার দিকে একটি ইজিবাইকে রক্ষিত ৪৪ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ মো. নাসির হোসেন (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ধৃত মাদককারবারি মো. নাসির হোসেন নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের মানিক চাঁদপাড়া গ্রামের জনৈক আবজাল হোসেনের ছেলে। অভিযান দল সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক আবু ছোফিয়ান তরফদার, কং অনিক মল্লিক, আসাদুজ্জামান, আনিসুর রহমান, মো. রাসেল মাহমুদ ও পারভেজ হাসান সোমবার গভীর রাতে শেরপুর-নালিতাবাড়ী সড়কের তাতালপুর বাজারের পশ্চিম পার্শ্বে কাশেম স্টোর দোকানের সম্মুখে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় মাদক ক্রয় ও বিক্রয় কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ইজিবাইকে তল্লাশি চালায়। এ সময় ইজিবাইকের চালক ও মাদককারবারি মো. নাসির হোসেনকে আটক করা হয়। পরে ওই ইজিবাইক থেকে একটি প্লাস্টিকের বস্তায় ভর্তি দুই কার্টুনে এসি ব্ল্যাক ও ম্যাজিক মোমেন্টস ভোটকার ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ছিদ্দিকুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ধৃত মাদক কারবারি নাসির হোসেনকে শেরপুর সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সনের ৩৬ (১) সারণির ২৪ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর